এও ত’ এক কলির চেলা ।
এও
ত’ এক কলির চেলা ।
মাথা নেড়া,
কপি পরা, তিলক
নাকে, গলায়
মালা॥১॥
দেখতে
বৈষ্ণবের মত, আসল
শাক্ত কাজের বেলা।
সহজ-ভজন করছেন মামু,
সঙ্গে ল’য়ে পরের বালা॥২॥
সখীভাবে
ভজছেন তারে, নিজে
হয়ে নন্দলালা।
কৃষ্ণদাসের কথার ছলে মহাজনকে দিচ্ছেন শলা॥৩॥
নবরসিক আপনে
মানি’, খাচ্ছেন
আবার মন-কলা।
বাউল বলে,
দোহাই, ও
ভাই, দূর
কর এ লীলাখেলা॥৪॥
কোন মন্তব্য নেই