একবার ভাব মনে,
আশা-বশে ভ্রমি’হেথা পা’বে কি সুখ জীবনে।
কে তুমি,কোথায় ছিলে,কি করিতে হেথা এলে,
কিবা কাজ ক’রে গেলে,যাবে কোথা শরীর-পতনে॥১॥
কেন সুখ,দুঃখ,ভয়,অহংতা-মমতাময়,
তুচ্ছ জয়-পরাজয়,ক্রোধ-হিংসা,দ্বেষ অন্যজনে।
ভকতিবিনোদ কয়,করি’গোরা-পদাশ্রয়,
চিদানন্দ-রসময়,হও রাধাকৃষ্ণনাম-গানে॥২॥
কোন মন্তব্য নেই