এইবার পাইলে দেখা চরণ দুখানি।
এইবার পাইলে দেখা চরণ দুখানি।
হিয়ার মাঝারে রাখি’ জুড়াব পরাণী॥
তারে না
দেখিয়া মোর মনে বড় তাপ।
অনলে পশিব কিংবা জলে দিব ঝপ॥
মুখের মুছাব
ঘাম, খাওয়াব
পান গুয়া।
ঘামেতে বাতাস দিব চন্দনাদি চুয়া॥
বৃন্দাবনের
ফুলের গাঁথিয়া দিব হার।
বিনাইয়া বান্ধিব চুড়া কুন্তলের ভার॥
কপালে তিলক দিব চন্দনের
চাদ।
নরোত্তমদাস কহে পিরীতের ফাদ॥

কোন মন্তব্য নেই