এইবার করুণা কর বৈষ্ণব-গোসাঞি।
এইবার করুণা কর বৈষ্ণব-গোসাঞি।
পতিতপাবন তোমা বিনে কেহ নাই॥
যাঁহার
নিকটে গেলে পাপ দূরে যায়।
এমন দয়াল প্রভু কেবা কোথা পায়?
গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন।
দর্শনে পবিত্র কর—এই তোমার গুণ॥
হরিস্থানে
অপরাধে তারে হরিনাম।
তোমা-স্থানে অপরাধে নাহিক এড়ান॥
তোমার
হৃদয়ে সদা গোবিন্দ-বিশ্রাম।
গোবিন্দ কহেন—মম বৈষ্ণব-পরাণ॥
প্রতি জন্মে
করি আশা চরণের ধূলি।
নরোত্তমে কর দয়া আপনার বলি॥

কোন মন্তব্য নেই