এইবার করুণা কর চৈতন্য-নিতাই।

 



এইবার করুণা কর চৈতন্য-নিতাই।
মো সম পাতকী আর ত্রিভুবনে নাই

মুঞি অতি মূঢ়মতি মায়ার নফর।
এই সব পাপে মোর তনু জরজর॥

শ্লেচ্ছ অধম যত ছিল অনাচারী।
তা সবা হইতে বুঝি মোর পাপ ভারী॥

অশেষ পাপের পাপী জগাই-মাধাই।
অনায়াসে উদ্ধারিলা তোমরা দু ভাই

লোচন বলে মো অধমে দয়া নৈল কেনে।
তুমি না করিলে দয়া কে করিবে আনে

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.