এই নব-দাসী বলি’ শ্রীরূপ চাহিবে।
এই
নব-দাসী বলি’ শ্রীরূপ চাহিবে।
হেন শুভক্ষণ মোর কত দিনে হবে॥
শীঘ্র আজ্ঞা
করিবেন—দাসী হেথা আয়।
সেবার সুসজ্জাকার্য করহ ত্বরায়॥
আনন্দিত হঞা
হিয়া আজ্ঞাবলে।
পবিত্র মনেতে কার্য করিবে তত্ত্বালে॥
সেবার
সামগ্রী রত্ন-থালেতে করিয়া।
সুবাসিত বারি স্বর্ণঝরিতে পূরিয়া॥
দোঁহার
সম্মুখে ল’য়ে দিব শীঘ্রগতি।
নরোত্তমের দশা কবে হইবে এমতি॥

কোন মন্তব্য নেই