ঋদ্ধি সিদ্ধি যাহা কিছু তব বাক্য সার।


 

ঋদ্ধি সিদ্ধি যাহা কিছু তব বাক্য সার

ব্রজবাসীর প্রাণ আছে সেহেতু প্রচার

ব্যবসায়াত্মিকা বুদ্ধিচক্রবর্তীর বিচার

মায়া-মোহপাশে আজ ছারখার

বহুশাখা বিস্তারিল অব্যবসায়ী হাতে

প্রতিষ্ঠা বাঘিনী আসিযোগ দিল তাতে

তোমার মরম কথা না পশিল কানে

য্যোগ্যতা কোথায় পা নাম-সংকীর্তনে

নাম-গান সেই হয় শ্রীগুরু বাণী

ভুলিয়াও কথা সত্য নাহি মানি

তব মুখ্য কীর্ত-পর-ধরম বিস্তার

মহামন্ত্র মানে যেই তার অধিকার

অধিকার লাভে যদি সবে শিষ্য করে

তবে দুঃখিত জীব সংসার নিস্তারে

জীবের দরদ-দুঃখী শ্রীল প্রভুপাদ

বিরহ-বাসরে তব হেরি অবসাদ

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.