এ তিন ভুবন মাঝে এ অবনী মণ্ডল সাজে
এ
তিন ভুবন মাঝে এ অবনী মণ্ডল সাজে
তাহে পুনঃ
অতি অনুপাম।
শোক দুঃখ তাপত্রয়
যার নাম শান্তি হয়
হেন সেই
শান্তিপুর গ্রাম॥
কুবের
পণ্ডিত তায়
শুদ্ধ
সত্ত্ব দ্বিজরায় নাভাদেবী তাহার গৃহিণী।
শান্তিপুরে
করে স্থিতি কৃষ্ণপূজা করে নিতি
ভক্তিহীন
দেখিয়া অবনী ॥
কলিহত জীব
দেখি মনে দুঃখ পায় অতি
ভকতে
আরাধয়ে ভগবান।
সে আরাধন
কাজে নাভাদেবীর গর্ভমাঝে
মহাবিষ্ণু
হইলেন অধিষ্ঠান॥
মাঘমাসে
শুভক্ষণেশুক্লা সপ্তমী দিনে।
অবতীর্ণ
হইলেন মহাশয়।
দেখিয়া
পণ্ডিত অতি হইল হরষিত মতি
নয়নে
আনন্দধারা বয়॥
আচম্বিতে
জগজনে আনন্দ পাইল মনে
কি লাগিয়া
কেহ নাহি জানে।
এ
বৈষ্ণবদাসে বলে উদ্ধার হইব বলে
পতিত পাষণ্ডী
দীন হীনে॥

কোন মন্তব্য নেই