এ মন! কি লাগি আইলি ভবে।
এ
মন! কি লাগি আইলি ভবে।
এমন জনমে, হরি না ভজিলি,
সে তুই
মানুষ কবে॥
মানুষ-আকার, হইলে কি হয়,
করহ ভূতের
কাম।
নহিলে বদনে, কেন না বলহ,
‘শ্রীকৃষ্ণ-গাোবিন্দ’ নাম॥
পাখীরে যে
নাম, লওয়াইলে লয়,
শারী শুক
আদি কত।
তুমি যে
ইহাতে, আলস্য করহ,
এ হয় কেমন
মত॥
দিবস রজনী, আবোল-তাবোল,
পচাল
পাড়িতে পার।
তাহার ভিতরে, কখন কেন কি,
‘গোবিন্দ’ বলিতে নার॥
ভজিব বলিয়ে, কহিয়া আইলি,
ভুলিলি কি
সুখ পাইয়ে।
বুঝিনু আবার, শমন-নগরে,
নরকে মজিবি
যাইয়ে॥
বদন ভরিয়া, ‘হরি’ বল যদি,
ক্ষতি না
হইবে তায়।
কহে প্রেমানন্দ, তবে যে নিতান্ত,
এড়াবে
কৃতান্ত-দায়॥

কোন মন্তব্য নেই