এ মন! গৌরাঙ্গ বিনে নাহি আর।

 

এ মন! গৌরাঙ্গ বিনে নাহি আর।

হেন অবতার,                              হবে কি হয়েছে,

হেন প্রেম পরচার॥

দুরমতি অতি,                              পতিত পাষণ্ডী,

প্রাণে না মারিল কারে।

হরিনাম দিয়ে,                              হৃদয় শশাধিল,

যাচি গিয়া ঘরে ঘরে॥

ভব-বিরিঞ্চির,                              বাঞ্ছিত প্রেম,

জগতে ফেলিল ঢালি।

কাঙালে পাইয়ে,                         খাইল নাচিয়ে,

বাজাইয়ে করতালি॥

হাসিয়ে দিয়ে,                              প্রেমে গড়াগড়ি,

পুলকে ব্যাপিল অঙ্গ।

চণ্ডালে ব্রাহ্মণে,                          করে কোলাকুলি,

কবে বা ছিল এ রঙ্গ॥

ডাকিয়ে হাঁকিয়ে,                         খোল-করতালে,

গাইয়ে ধাইয়ে ফিরে।

দেখিয়া শমন,                              তরাস পাইয়ে,

কপাট হানিল দ্বারে

এ তিন ভুবন,                              আনন্দে ভরিল,

উঠিল মঙ্গল-সোর।

কহে প্রেমানন্দ,                           এমন গৌরাঙ্গে,

রতি না জন্মিল মোর



কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.