এ ঘোর-সংসারে পড়িয়া মানব

 



এ ঘোর-সংসারে পড়িয়া মানব

না পায় দুঃখের শেষ।

সাধু-সঙ্গ করি                               হরি ভজে যদি

তবে হয় অন্ত ক্লেশ॥

সংসার-অনলে                            জ্বলিছে হৃদয়

অনলে বাড়য়ে অনল

অপরাধ ছাড়ি                             কৃষ্ণনাম লয়

অনলে পড়য়ে জল॥

নিতাই চৈতন্য                             চরণ-কমলে

আশ্রয় লইল যেই

কালীদাস বলে                             জীবনে মরণে

আমার আশ্রয় সেই॥

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.