কবে শ্রীচৈতন্য মোরে করিবেন দয়া ।
কবে শ্রীচৈতন্য মোরে করিবেন দয়া ।
কবে
আমি পাইব বৈষ্ণবপদ-ছায়া॥১॥
কবে
আমি ছাড়িব এ বিষয়াভিমান।
কবে
বিষ্ণুজনে আমি করিব সম্মান॥২॥am
গলবস্তু
কৃতাঞ্জলি বৈষ্ণব-নিকটে।
দন্তে
তৃণ করি’ দাঁড়াইব নিষ্কপটে॥৩॥
কাঁদিয়া
কঁদিয়া জানাইব দুঃখগ্রাম।
সংসার-অনল
হৈতে মাগিব বিশ্রাম॥৪॥
শুনিয়া
আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর।
আমা
লাগি’ কৃষ্ণে আবেদিবেন প্রচুর॥৫॥
বৈষ্ণবের
আবেদনে কৃষ্ণ দয়াময়।
এ
হেন পামর প্রতি হ’বেন সদয়॥৬॥
বিনোদের
নিবেদন বৈষ্ণব-চরণে।
কৃপা
করি’ সঙ্গে লহ এই অকিঞ্চনে॥৭॥

কোন মন্তব্য নেই