কবে গৌরবনে, সুরধুনী তটে,
কবে গৌরবনে, সুরধুনী তটে,
‘হা
রাধে, হা কৃষ্ণ’ব’লে।
কাঁদিয়া বেড়া’ব, দেহ-সুখ ছাড়ি’,
নানা লতা-তরুতলে॥১॥
(কবে) শ্বপচ-গৃহেতে মাগিয়া খাইব,
পিব সরস্বতী-জল।
পুলিনে-পুলিনে, গড়াগড়ি দিব,
করি’ কৃষ্ণ-কোলাহল॥২॥
(কবে) ধামবাসী-জনে, প্রণতি
করিয়া,
মাগিব কৃপার লেশ।
বৈষ্ণবচরণ- রেণু গায় মাখি’
ধরি’ অবধূত-বেশ॥৩॥
(কবে) গৌড়-ব্রজ-জনে, ভেদ না দেখিব,
হইব বরজবাসী।
(তখন) ধামের স্বরূপ, স্ফুরিবে
নয়নে,
হইব রাধার দাসী॥৪॥

কোন মন্তব্য নেই