কবে কৃষ্ণধন পাব, হিয়ার মাঝারে থোব,
কবে কৃষ্ণধন পাব, হিয়ার মাঝারে থোব,
জুড়াইব তাপিত-পরাণ।
সাজাইয়া দিবা হিয়া, বসাইব
প্রাণপ্রিয়া,
নিরখিব সে চন্দ্ৰবয়ান॥
হে সজনি!
কবে মোর হইবে সুদিন।
সে প্রাণনাথের সঙ্গে, কবে বা
ফিরিব রঙ্গে,
সুখময় যমুনাপুলিন॥
ললিতা-বিশাখা লা, তাহারে
ভেটিব গিয়া,
সাজাইয়া নানা উপহার।
সদয় হইয়া বিধি, মিলাইবে
গুণনিধি,
হেন ভাগ্য হইবে আমার॥
দারুণ বিধির নাট, ভাঙ্গিল প্রেমের হাট,
তিলমাত্র না রাখিল তার।
কহে নরোত্তমদাস, কি মোর জীবনে আশ,
ছাড়ি’ গেল
ব্রজেন্দ্রকুমার॥

কোন মন্তব্য নেই