কবে আহা গৌরাঙ্গ বলিয়া।

 


কবে আহা গৌরাঙ্গ বলিয়া।

ভোজন-শয়নে,                           দেহের যতন,

ছাড়িব বিরক্ত হঞা

নবদ্বীপ ধামে,                              নগরে নগরে,

অভিমান পরিহরি’।

ধামবাসী-ঘরে,                             মাধুকরী ল’ব,

খাইব উদর ভরি’॥২॥

নদীতটে গিয়া,                             অঞ্জলি অঞ্জলি,

পিব প্রভু-পদজল।

তরুতলে পড়ি’,                           আলস্য ত্যজিব,

পাইব শরীরে বল॥৩॥

কাকুতি করিয়া,                            গৌর-গদাধর’,

শ্রীরাধামাধব’ নাম ।

কঁদিয়া কাঁদিয়া,                            ডাকি’ উচ্চরবে,

ভ্ৰমিব সকল ধাম॥৪॥

বৈষ্ণব দেখিয়া,                           পড়িব চরণে,

হৃদয়ের বন্ধু জানি

বৈষ্ণব ঠাকুর,                             প্রভুর কীর্তন,

দেখাইবে দাস মানি’॥৫॥

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.