কপটতা হৈলে দূর, প্রবেশে প্রেমের পূর

 

কপটতা হৈলে দূর,                                      প্রবেশে প্রেমের পূর,
জীবের হৃদয় ধন্য করে।
অতএব বহু্যত্নে
,                                         আনিবারে প্রেমরত্নে,
 
কাপট্য রাখহ অতি দূরে॥১॥

শুন মন, নিগুঢ় বচন।
প্রতিষ্ঠাশা ধৃষ্টাধম
,                                        চণ্ডালিনী হৃদে মম,
যতকাল করিবে নর্তন॥২॥

কাপট্য তদুপপতি,                                        না ছাড়িবে মম মতি,
শপচিনী যাহে হয় দূর।
তদর্থে যতন করি’                                       
,প্রভুপ্রেষ্ঠপদ ধরি’,
সেবা তুমি করহ প্রচুর॥৩॥

তেঁহ প্রভু-সেনাপতি,                                    বিক্রম করিয়া অতি,
শপচিনীসঙ্গ ছাড়াইয়া।
রাধাকৃষ্ণপ্রেমধনে
,                       দিবে কবে অকিঞ্চনে,
বলে ভক্তিববিনোদ কাদিয়া॥৪॥



কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.