কবে মোর শুভদিন হইবে উদয়।

                                                    কবে মোর শুভদিন হইবে উদয়

বৃন্দাবনধাম মম হইবে আশ্রয়

ঘুচিবে সংসার-জ্বালা, বিষয়-বাসনা

বৈষ্ণব-সংসর্গে মোর পূরিবে কামনা

ধূলায় ধূসর য়ে হরিসংকীর্তনে

মত্ত য়ে ড়ে বৈষ্ণব-চরণে

কবে শ্রীযমুনাতীরে কদম্ব-কাননে

হেরিব যুগল-রূপ হৃদয়-নয়নে

কবে সখী কৃপা করিযুগল-সেবায়

নিযুক্ত করিবে মোরে রাখিনিজ পা

কবে বা যুগল-লীলা করিদরশন

প্রেমানন্দভরে আমি অচেতন

কতক্ষণ অচেতন পড়িয়া রহিব

আপন শরীর আমি কবে পাশরিব?

উঠিয়া স্মরিব পুনঃ অচেতন-কালে

যাদেখিনু কৃষ্ণলীলা ভাসিআঁখি-জলে

কাকুতি মিনতি করিবৈষ্ণব-সদনে

বলিব ভকতি-বিন্দু দেহ দুর্জনে

শ্রীঅনঙ্গমঞ্জরীর চরণ শরণ

ভক্তিবিনোদ আশা করেঅনুক্ষণ ১০



কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.