ওহে হরিনাম,তব মহিমা অপার।

 

ওহে হরিনাম,তব মহিমা অপার

তব পদে নতি আমি করি বার বার

গোকুলের মহোৎসব আনন্দ-সাগর

তোমার চরণে পড়ি হইয়া-কাতর

তুমি কৃষ্ণ,পূর্ণ বপু,রসের নিদান

তব পদে পড়ি তব গুণ করি গান

যে করে তোমার পদে একান্ত আশ্রয়

তা আর্তিরাশি নাশ করহ নিশ্চয়

সর্ব অপরাধ তুমি নাশ কর তা

নাম-অপরাধাবধি নাশহ তাহার

সর্বদোষ ধৌত করিতাহার হৃদয়

সিংহাসনে বৈস তুমি পরম আশ্রয়

অতিরম্য চিদ্ঘন-আনন্দ-মূর্তিমান্

রসো বৈ সঃবলিবেদ করে তুয়া গান

ভক্তিবিনোদ রূপগোস্বামী-চরণে

মাগয়ে সর্বদা নামা-স্ফূর্তি সর্বক্ষণে



কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.