ওহে ভাই, মন কেন ব্রহ্ম হ’তে চায়।

 



 ওহে ভাই, মন কেন ব্রহ্ম হ’তে চায়।

কি আশ্চর্য ক’ব কা’কে,                                সদোপাস্য বল’ যাঁকে,

তাঁ’তে কেন আপনে মিশায় ॥ ১ ॥

বিন্দু নাহি হয় সিন্ধু,                       বামন না স্পর্শে ইন্দু,

রেণু কি ভূধর-রূপ পায়?

লাভ মাত্র অপরাধ,                       পরমার্থ হয় বাধ,

সাযুজ্যবাদীর হায় হায় ॥২॥

হেন দুরন্ত বুদ্ধি,        ত্যজিকরসত্ত্বশুদ্ধি,
অন্বেষহ প্রীতির উপায়

সাযুজ্য’-‘নির্বাণ’ -আদি,                              শাস্ত্রে শব্দ দেখ যদি,

সে-সব ভক্তির অঙ্গে যায়

কৃষ্ণ-প্রীত ফলময়,                                   তত্ত্বমসিআদি হয়,

সাধক চরমে কৃষ্ণ পায়

অখণ্ড আনন্দময়,                                         বৃন্দাবন কৃষ্ণালয়,

পরব্রহ্ম-স্বরূপ জানায়

তাতে কিরণ-জাল,                 ব্রহ্মরূপে শোভে ভাল,

মায়িক জগৎ চমৎকার

মায়াবদ্ধ জীব তাহে,                      নির্বৃত হইতে চাহে,

সূর্যাভাবে খদ্যোতের প্রায়

যদি কভু ভাগ্যোদয়ে,                   সাধু-গুরু-সমাশ্রয়ে,

বৃন্দাবন সম্মুখেতে ভায়

কৃষ্ণাকৃষ্ট য়ে তবে,                    ক্ষুদ্ররস-অনুভবে,

ব্রহ্ম ছাড়িপরব্রহ্মে ধায়

শুকাদির সুজীবন,                                         করভাই আলোচন,

দাস ধরিছে তব পায়

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.