ওহে! বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর
ওহে! বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর,
এ দাসে করুণা করি’।
দিয়া পদছায়া, শোধ হে আমায়,
তোমার চরণ ধরি॥১॥
ছয় বেগ দমি’, ছয় দোষ শোধি’,
ছয় গুল দেহ’ দাসে।
ছয় সৎসঙ্গ, দেহ’
হে আমারে,
বসেছি সঙ্গের আশে॥২॥
একাকী আমার, নাহি পায় বল,
হরিনাম সংকীর্তনে।
তুমি কৃপা করি’, শ্রদ্ধাবিন্দু দিয়া,
দেহ’ কৃষ্ণ-নাম-ধনে॥৩॥
কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ
দিতে পার,
তোমার শকতি আছে।
আমি ত’ কাঙ্গাল, ‘কৃষ্ণ’ ‘কৃষ্ণ’ বলি’,

কোন মন্তব্য নেই