কদম্ব-তরুর ডাল, নামিয়াছে ভূমে ভাল,
কদম্ব-তরুর
ডাল, নামিয়াছে
ভূমে ভাল,
ফুটিয়াছে ফুল সারি সারি।
পরিমলে ভরল, সকল
বৃন্দাবন,
কেলি করে ভ্রমরা-ভ্রমরী॥
রাইকানু
বিলাসই রঙ্গে।
কিবা রূপ-লাবণি, বৈদগ্ধখনি
ধনি,
মণিময় আভরণ অঙ্গে॥
রাধার
দক্ষিণ কর, ধরি’প্রিয়
গিরিধর,|
মধুর মধুর চলি’ যায়।
আগে পাছে সখীগণ, করে ফুল
বরিষণ,
কোন সখী চামর ডুলায়॥
পরাগে ধূসর
স্থল, চন্দ্র করে
সুশীতল,
মণিময় বেদীর উপরে।
রাই-কানু কর যোড়ি’, নৃত্য করে ফিরি’ ফিরি’,
পরশে পুলকে তনু ভরে॥
মৃগমদ-চন্দন, করে করি’ সখীগণ,
বরিষয়ে ফুল গন্ধরাজে।
শ্রমজল বিন্দু বিন্দু, শোভা করে
মুখ-ইন্দু,
অধরে মুরলী নাহি বাজে॥
হাস-বিলাসরস, সরল মধুর ভাষ,
নরোত্তম-মনোরথ ভরু।
দুঁহুক বিচিত্র বেশ, কুসুমে রচিত
কেশ,
লোচন-মোহন লীলা করু॥

কোন মন্তব্য নেই