আমি ত’ দুর্জন অতি সদা দুরাচার।
আমি ত’ দুর্জন অতি সদা দুরাচার।
কোটি
কোটি জন্মে মোর নাহিক উদ্ধার॥১॥
এ
হেন দয়ালু কেবা এ জগতে আছে।
এমত
পামরে উদ্ধারিয়া লবে কাছে?২॥
শুনিয়াছি, শ্রীচৈতন্য
পতিতপাবন।
অনন্ত-পাতকী
জনে করিলা মোচন॥৩॥
এমত
দয়ার সিন্ধু কৃপা বিতরিয়া।
কবে
উদ্ধারিবে মোরে শ্রীচরণ দিয়া?৪৷
এইবার
বুঝা যাবে করুণা তোমার ।
যদি
এ পামর-জনে করিবে উদ্ধার॥৫॥
কর্ম
নাই, জ্ঞান
নাই, কৃষ্ণভক্তি
নাই।
তবে
বল’ কিরূপে ও শ্রীচরণ পাই॥৬॥
ভরসা
আমার মাত্র করুণা তোমার।
অহৈতুকী
সে করুণা বেদের বিচার॥৭॥
তুমি
ত’ পবিত্র-পদ, আমি
দুরাশয়।
কেমনে
তোমার পদে পাইব আশ্রয়?
৮॥
কাঁদিয়া
কাঁদিয়া বলে’ এ পতিত ছার।
পতিতপাবন
নাম প্রসিদ্ধ তোমার॥৯॥

কোন মন্তব্য নেই