আমি অতি পামর দুর্জন।
আমি অতি পামর দুর্জন।
কি করিনু হায় হায়, প্রকৃতির দাসতায়,
কাটাইনু অমূল্য জীবন ॥১॥
কতদিন গর্ভাবাসে, কাটাইনু অনায়াসে,
বাল্য গেল বালধর্মবশে।
গ্রাম্য ধর্মে এ যৌবন, মিছে
দিনু বিসর্জন,
বৃদ্ধকাল এল অবশেষে ॥২॥
বিষয়ে নাহিক সুখ, ভোগশক্তি সুবৈমুখ,
অন্ত দন্ত, শরীর অশক্ত।
জীবন যন্ত্রণাময়, মরণেতে সদা ভয়,
বল’ কিসে হই অনুরক্ত ॥৩॥
ভোগ্যবস্তু-ভোগশক্তি, তা’তে ছিল আনুরক্তি,
যে-পর্যন্ত ছিল দেহে বল।
সমস্ত বিগত হ’ল, কি লইয়া থাকি বল’,
এবে চিত্ত সদাই চঞ্চল ॥৪॥
সামর্থ্য থাকিতে কায়, হরি
না ভজিনু হায়,
আসন্ন কালেতে কিবা করি?
ধিক্ মোর এ জীবনে, না
সাধিনু নিত্যধনে,
মিত্র ছাড়ি’ ভজিলাম অরি ॥৫॥

কোন মন্তব্য নেই