আমি ত’ স্বানন্দ-সুখদবাসী।

 



আমি স্বানন্দ-সুখদবাসী

রাধিকামাধব-চরণদাসী

দুহাঁর মিলনে আনন্দ করি

দুহাঁর বিয়োগে দুঃখেতে মরি

সখীস্থলী নাহি হেরি নয়নে

দেখিলে শৈব্যাকে পড়য়ে মনে

যে যে প্রতিকূল চন্দ্রার সখী

প্রাণে দুঃখ পাই তাহারে দেখি

রাধিকা-কুঞ্জ আঁধার করি

লইতে চাহে সে রাধার হরি

শ্রীরাধাগোবিন্দ-মিলন-সুখ

প্রতিকূলজন না হেরি মুখ

রাধা-প্রতিকূল যতেক জন

সম্ভাষণে কভু না হয় মন

ভকতিবিনোদ শ্রীরাধাচরণে

সঁপেছে পরাণ অতীব যতনে

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.