আমি তোমার দুঃখের দুঃখী সুখের সুখী,
আমি তোমার দুঃখের দুঃখী সুখের সুখী,
তাই তোমারে বলি ভাই রে।
নিতাই-এর হাটে গিয়ে (ওরে ও ভাই)।
নাম এনেছি তোমার তরে॥১॥
গৌরচন্দ্র-মার্কা করা, এ হরিনাম রসে ভরা,
নামে নামী পড়ছে ধরা, লও যদি বদন ভরে’॥২॥
পাপ তাপ সব দূরে যাবে, সারময় সংসার হবে,
আর কোন ভয় নাহি রবে, ডুববে সুখের পাথারে॥৩॥
আমি কাঙ্গাল অর্থহীন, নাম এনেছি করে’, ঋণ,
দেখে আমায় অতি দীন শ্রদ্ধামূল্যে দেও ধরে’॥৪॥
মূল্য ল’য়ে তোমার ঠাই, মহাজনকে দিব, ভাই,
যে কিছু তায় লাভ পাই, রাখবো নিজের ভাণ্ডারে॥৫॥
নদীয়া-গোদ্রুমে থাকি, চাদবাউল বলিছে ডাকি,
নাম বিনা আর সকল ফাঁকি, ছায়াবাজী এ সংসারে॥৬॥

কোন মন্তব্য নেই