আর
কি এমন দশা হব।
সব ছাড়ি’ বৃন্দাবনে যাব॥
আর কবে
শ্রীরাসমণ্ডলে।
গড়াগড়ি দিব কুতুহলে॥
আর কবে
গোবর্ধন-গিরি।
দেখিব নয়নযুগ ভরি’॥
শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান।
করি’ কবে জুড়াব পরাণ॥
আর কবে
যমুনার জলে।
মজ্জনে হইব নিরমলে॥
সাধুসঙ্গে
বৃন্দাবনে বাস।
নরোত্তমদাস করে আশ।
কোন মন্তব্য নেই