আজি রসে বাদর নিশি।

 

আজি রসে বাদর নিশি
প্রেমে ভাসল সব বৃন্দাবনবাসী

শ্যাম-ঘন বরিখয়ে প্রেমসুধা-ধার।
কোরে রঙ্গিণী রাধা বিজুরী-সঞ্চার॥

প্রেমে পিছলপথ—গমন ভেল বঙ্ক।
মৃগমদ-চন্দন-কুঙ্কুম ভেল পঙ্ক॥

দিগ বিদিগ নাহি—প্রেমের পাথার।
ডুবিল নরোত্তম না জানে সাঁতার॥



কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.