আজু কি আনন্দ ব্রজ ভরিয়া।
আজু
কি আনন্দ ব্রজ ভরিয়া।
নব বাসভুষা
পরি, ধায়ত
গোপনারী,
না পারে
ধৃতি ধরিয়া॥
কিবা অপরূপ
সাজে, প্রবেশে
ভবন মাঝে,
গোপগণ
কান্ধে ভার করিয়া।
বৃষভানু
নৃপমণি, আপনা
মানয়ে ধনী,
বালিকা বদন
বিধু হেরিয়া॥
সুভানু
সুচন্দ্র ভানু, ধরিতে
নারয়ে তনু,
নাচে সব গোপ
তায় ঘেরিয়া।
বাজে বাদ্য
নানা ভাতি গীতি গায় প্রেমে মাতি,
বসন উড়ায়
ফিরি ফিরিয়া॥
ঘৃত দধি
দুগ্ধ সহ, হরিদ্রা
সলিল কেহ,
ঢালে কারু
মাথে ছল করিয়া।
মুখরার সাধ
কত, করয়ে
মঙ্গল যত,
কৌতুকে
দেখয়ে নরহরিয়া॥

কোন মন্তব্য নেই