আত্মনিবেদন, তুয়া পদে করি,

 



আত্মনিবেদন, তুয়া পদে করি,

হইনু পরম সুখী

দুঃখ দূরে গেল,  চিন্তা না রহিল,

চৌদিকে আনন্দ দেখি

আশোক অভয়, অমৃত-আধার,

তোমার চরণদ্বয়

তাহাতে এখন, বিশ্রাম লভিয়া,

ছাড়িনু ভবের ভয়

তোমার সংসারে, করিব সেবন,

নহিব ফলের ভাগী

তব সুখ যাহে, করিব যতন,

য়ে পদে অনুরাগী

তোমার সেবায়, দুঃখ হয় যত,

সেও পরম সুখ

সেবা-সুখ-দুঃখ, পরম সম্পদ্

নাশয়ে অবিদ্যা-দুঃখ

পূর্ব ইতিহাস, ভুলিনু সকল,

সেবা-সুখ পেয়ে মনে

আমি তোমার,  তুমি আমার

কি কাজ অপর ধনে

ভকতিবিনোদ, আনন্দে ডুবিয়া,

তোমার সেবার তরে

সব চেষ্টা করে, তব ইচ্ছা-মত,

থাকিয়া তোমার ঘরে

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.