আত্মসমর্পণে গেলা অভিমান।

 আত্মসমর্পণে গেলা অভিমান

নাহি করবুঁ নিজ রক্ষা-বিধান

তুয়া ধন জানিতুহুঁ রাখবি, নাথ!

পাল্য গোধন জ্ঞান করিতুয়া সাথ

চরাওবি মাধব! যামুনতীরে

বংশী বাজাওত ডাকবি ধীরে

অঘ-বক মারত রক্ষা-বিধান

করবি সদা তুহুঁ গোকুল-কান!

রক্ষা করবি তুহু নিশ্চয় জানি

পান করবুঁ হাম যামুনপানি

কালিয়-দোখ করবি বিনাশা
শোধবি নদীজল, বাড়াওবি আশা

পিয়ত দাবানল রাখবি মো

গোপাল’, ‘গোবিন্দনাম তব হোয়

সুরপতি-দুর্মতি-নাশ বিচারি

রাখবি বর্ষণে, গিরিবরধারি!

চতুরানন করব যব্চোরি

রক্ষা করবি মুঝে, গোকুল-হরি!

ভকতিবিনোদতুয়া গোকুল-ধন

রাখবি কেশব ! করত যতন১০



কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.