আগে রম্ভা আরোপণ, পূর্ণর্ঘট স্থাপন,

 

আগে রম্ভা আরোপণ, পূর্ণর্ঘট স্থাপন,
আম্রপল্লব সারি সারি।
দ্বিজ বেদধ্বনি পড়ে
, নারীগণ জয়কারে,
আর সবে বলে হরি হরি॥
দধি ঘৃত মঙ্গল
, করি সবে উতরোল,
করিয়া আনন্দ পরকাশ।
আনিয়া বৈষ্ণবগণ
, দিয়া মালাচন্দন,
কীর্তন মঙ্গল অধিবাস॥
সবার আনন্দমন
, বৈষ্ণবের আগমন,
কালি হবে চৈতন্যকীর্তন
শ্রীকৃষ্ণচৈতন্য নাম
, শ্রীনিত্যানন্দ ধাম,
গুণ গায় দাস বৃন্দাবন॥



কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.