‘অহং’-‘মম’-শব্দ-অর্থে যাহা কিছু হয়।

 

অহং’-‘মম’-শব্দ-অর্থে যাহা কিছু হয়।

অর্পিলুঁ তোমার পদে, ওহে দয়াময়! ১

আমারআমি তনাথ! না রহিনু আর।

এখন হইনু আমি কেবল তোমার

আমি’-শব্দে দেহী জীব অহংতা ছাড়িল।

ত্বদীয়াভিমান আজি হৃদয়ে পশিল

আমার সর্বস্ব-দেহ,গেহ,অনুচর

ভাই,বন্ধু,দারা,সুত,দ্রব্য,দ্বার,ঘর

সে সব হইল তব,আমি হৈনু দাস

তোমার গৃহেতে এবে আমি করি বাস

তোমার গৃহস্বামী,আমি সেবক তোমার

তোমার সুখেতে চেষ্টা এখন আমার

স্থূল-লিঙ্গ-দেহে মোর সুকৃত দুষ্কৃত

আর মোর নহে,প্রভু! আমি নিষ্কৃত

তোমার ইচ্ছায় মোর ইচ্ছা মিশাইল

ভকতিবিনোদ আজ আপনে ভুলিল



কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.