অরুণ কমল আঁখি, তারক ভ্রমরা পাখী,

 

অরুণ কমল আঁখি, তারক ভ্রমরা পাখী,
ডুবুডুবু করুণা মকরলে।
বদন পূর্ণিমা চান্দে
, ছটায় পরাণ কান্দে,
তাহে নব প্রেমার আরম্ভে॥

আনন্দ নদীয়াপুরে, টলমল প্রেমার ভরে,
শচীর দুলাল গোরা নাচে।
জয় জয় মঙ্গল পড়ে
, শুনিয়া চমক লাগে,
মদনমোহন নটরাজে॥

পুলকে পূরল গায়, ঘর্ম বিন্দু বিন্দু তায়,
রোমচক্রে সোনার কদম্বে
প্রেমার আরম্ভে তনু
, যেন প্রভাতের ভানু,
আধ বাণী কহে কম্বুকণ্ঠে॥

শ্রীপাদপদমগন্ধে, বেড়ি দশ নখচান্দে,
উপরে কনক বঙ্করাজ।
যখন ভাতিয়া চলে
, বিজুরী ঝলমল করে,
চমকয়ে অমর সমাজ।

সপ্তদ্বীপ মহী মাঝে, তাহে নবদ্বীপ সাজে,
তাহে নব প্রেমার প্রকাশ।
তাহে নব গৌরহরি
, গুণ সংকীর্তন করি,
আনন্দিত এ ভূমি আকাশ॥

সিংহের শাবক যেন, গভীর গর্জন হেন,
হুঙ্কার হিল্লোল প্রেমসিন্ধু।
হরিবোল হবিবোল বলে
, জগত পড়িল ভোলে,
দু'কুল খাইল কুলবধূ॥

অঙ্গের ছটায় যেন, দিনকর প্রদীপ হেন,
তাহে লীলা বিনোদ বিলাস।
কোটি কোটি কুসুমধনু
, জিনিয়া বিনোদনু,
তাহে করে প্রেমের প্রকাশ॥

লাখ লাখ পূর্ণিমা চান্দে, জিনিয়া বদনছান্দে,
তাহে চারু চন্দন চন্দ্রিমা।
নয়ন অঞ্চল ছলে
, ঝর ঝর অমিয়া ঝরে,
জনম মুগধ পাইল প্রেমা

কি দিব উপমা তার, করুণা বিগ্রহ সার,
হেন রূপ মোর গোরা রায়।
প্রেমায় নদীয়ার ললাকে
, নাহি দিবানিশি থাকে,
আনন্দে লোচন দাস গায়॥




কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.