অরুণকমলদলে, শেষ বিছাইব
অরুণকমলদলে, শেষ বিছাইব,
বসাইব কিশোর-কিশোরী।
অলকা-আবৃত-মুখ পঙ্কজ মনোহর,
মরকত-শ্যাম হেম-গৌরী॥
প্রাণেশ্বরী!
কবে মোরে হবে কৃপাদিঠি।
আজ্ঞায় আনিয়া কবে,
বিবিধ ফুলবর,
শুনব বচন দুহু মিঠি॥
মৃগমদ-তিলক, সসিন্দুর
বনায়ব,
লেপব চন্দন-গন্ধে।
গাঁথি’ মালতীফুল, হার পহিরাব,
ধাওয়াব মধুকরবৃন্দে॥
ললিতা কবে
মোরে, বীজন
দেওয়াব,
বীজন মারুত মন্দে।
শ্রমজলসকল,
মিঠব উঁহু-কলেবর,
হেরব পরম আনন্দে॥
নরোত্তমদাস আশ-পদপঙ্কজ
সেবন-মাধুরীপানে।
হোওয়ব হেন দিন, না দেখিয়ে কোন চিহ্ন,
দুঁহুজন হেরব নয়ানে॥

কোন মন্তব্য নেই