অরুণ উদয় বেলা, যত শিশু হইয়া মেলা,
অরুণ উদয় বেলা, যত শিশু হইয়া মেলা,
সবে গেল নন্দের দুয়ার।
শিঙ্গা বেণু বাঁশীরব,
করয়ে রাখাল সব,
গোঠে আইস নন্দের কুমার॥
গোপাল তুমি যাবে কি না যাবে আজি মাঠে।
এক বোল বলিল,
আমরা যাইব চলে
ধবলী শাঙলী গেল গোঠে॥
যদি বা এড়িয়া যাই,
অন্তরেতে ব্যথা পাই,
চিত নিবারিতে মোরা নারি।
কিবা গুণ-জ্ঞান জান,
সদাই অন্তরে টান,
একতিল না দেখিলে মরি॥
শুনিয়া শিশুর বাণী,
হাসে দেব চূড়ামণি,
মুদিত নয়ান পরকাশে।
গোবিন্দদাস পঁহু,
হাসিয়া হাসিয়া রহু,
চলিলেন বিহারের রসে॥

কোন মন্তব্য নেই