অন্য অভিলাষ ছাড়ি’, জ্ঞান-কর্ম পরিহরি’,

 



[শ্রীমদ্রূপগোস্বামিপ্রভুপাদেনোক্তং-

অন্যাভিলাষিতাশূণ্যং জ্ঞানকর্মাদ্যনাবৃতম্

আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা]

 

অন্য অভিলাষ ছাড়ি’, জ্ঞান-কর্ম পরিহরি’,

কায়-মনে করিব ভজন

সাধুসঙ্গে কৃষ্ণ-সেবা, না পূজিব দেবীদেবা,

এই ভক্তি পরম কারণ

মহাজনের যেই পথ, তাতে হবে অনুরত,

পূর্বাপর করিয়া বিচার

সাধন-স্মরণ-লীলা, ইহাতে না কর হেলা,

কায়-মনে করিয়া সুসার

অসৎসঙ্গ সদা ত্যাগ, ছাড় অন্য গীতরাগ,

কর্মী,জ্ঞানী পরিহরিদূরে

কেবল ভকত-সঙ্গ, প্রেম-কথা-রসরঙ্গ,

লীলাকথা ব্রজরসপুরে

যোগী,ন্যাসী,কর্মী,জ্ঞানী, অন্যদেব-পূজক,ধ্যানী,

ইহলোক দূরে পরিহরি

কর্ম,ধর্ম,দুঃখ,শোক, যেবা থাকে অন্য যোগ,

ছাড়িভজ গিরিবরধারী

তীর্থযাত্রা পরিশ্রম, কেবল মনের ভ্রম,

সর্বসিদ্ধি গোবিন্দচরণ

দৃঢ় বিশ্বাস হৃদে ধরিমদ-মাৎসর্য হরিহরি’,

সদা কর অনন্যভজন

কৃষ্ণভক্তসঙ্গ করি’, কৃষ্ণভক্ত-অঙ্গ হেরি’,

শ্রদ্ধান্বিতে শ্রবণ-কীর্তন

অর্চন,বন্দন,ধ্যান, নবভক্তি মহাজ্ঞান,

এই ভক্তি পরম কারণ

হৃষীকে গোবিন্দ-সেবা, না পূজিব দেবীদেবা,

এই তঅনন্যভক্তি-কথা

আর যত উপালম্ভ, বিশেষ সকলি দম্ভ,

দেখিতে লাগয়ে মনে ব্যথা

দেহে বৈসে রিপুগণ, যতেক ইন্দ্রিয়গণ,

কেহ কার বাধ্য নাহি হয়

শুনিলে না শুনে কাণ, জানিলে না জানে প্রাণ,

দঢ়াইতে না পারে নিশ্বয়

কাম,ক্রোধ,লোভ,মোহ,  মদ, মাৎসর্য, দম্ভসহ,

স্থানে স্থানে নিযুক্ত করিব

আনন্দ করিহৃদয়, রিপু করিপরাজয়,

অনায়াসে গোবিন্দ ভজিব

কামকৃষ্ণ-কর্মার্পণে,  ক্রোধ ভক্তদ্বেষি-জনে,

লোভসাধু-সঙ্গে হরিকথা

মোহইষ্টলাভ বিনে, ‘মদকৃষ্ণগুণগানে,

নিযুক্ত করিব যথা তথা

অন্যথা স্বতন্ত্র কাম, অনর্থাদি যার ধাম,

ভক্তিপথে সদা দেয় ভক্ত

কিবা বা করিতে পারে, কাম-ক্রোধ সাধকেরে,

যদি হয় সাধুজনার সঙ্গ

ক্রোধে বা না করে কিবা, ক্রোধ-ত্যাগ সদা দিবা,

লোভ মোহ এই তকথান

ছয় রিপু সদা হীন, করিব মনের অধীন,

কৃষ্ণচন্দ্র করিয়া স্মরণ

আপনি পলাবে সব, শুনিয়া গোবিন্দ-রব,

সিংহরবে যেন করিগণ

সকল বিপত্তি যাবে, মহানন্দ সুখ পাবে,

যার হয় একান্ত ভজন

না করিহ অসৎ-চেষ্টা, লাভ,পূজা,প্রতিষ্ঠা,

সদা চিন্তগোবিন্দ-চরণ

সকল সন্তাপ যাবে, পরানন্দ সুখ পাবে,

প্রেমভক্তি পরম-কারণ

অসৎসঙ্গ কুটিনাটি, ছাড় অন্য পরিপাটী,

অন্য দেবে না করিহ রতি

আপন আপন স্থানে, পীরিতি সবাই টানে,

ভক্তি-পথে পড়য়ে বিগতি

আপন ভজন-পথ, তাহে হব অনুরত,

ইষ্টদেব-স্থানে লীলাগান

নৈষ্ঠিক-ভজন এই,  তোমারে কহিলু ভাই,

হনুমান তাহাতে প্রমাণ

 

(তথাহি- শ্রীনাথে জানকীনাথে অভেদঃ পরমাত্মনি

তথাপি মম সর্বস্বো রামঃ কমললোচনঃ)

দেবলোক,পিতৃলোক, পায় তারা মহাসুখ,

সাধু’,‘সাধু’,বলে অনুক্ষণ

যুগল ভজয়ে যাঁরা, প্রেমানন্দে ভাসে তাঁরা,

তাঁদের নিছনি ত্রিভুবন

পৃথক আয়াস -যোগে দুঃখময় বিষয়ভোগে,

ব্রজে বাস গোবিন্দ-সেবন

কৃষ্ণকথা,কৃষ্ণনাম, সত্য সত্য রসধাম,

ব্রজজন-সঙ্গে অনুক্ষণ

সদা সেবা-অভিলাস, মনেতে করিবিশ্বাস,

সদা কাল হইয়া নির্ভয়

কনরোত্তমদাসে বোলে, পড়িনু অসুৎ-ভোলে,

পরিত্রাণ কর মহাশয়

কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.