অপরাধ ফলে মম, চিত্ত ভেল বজ্রসম,
অপরাধ ফলে মম, চিত্ত ভেল বজ্রসম,
তুয়া নামে না লভে বিকার।
হতাশ হইয়ে হরি, তব নাম উচ্চ করি’,
বড় দুঃখে ডাকি বার বার॥১॥
দীন দয়াময় করুণা-নিদান।
ভাববিন্দু দেই’রাখহ পরাহ॥২॥
কব তুয়া নাম উচ্চারণে মোর।
নয়নে ঝরব দর দর লোর॥৩॥
গদ্গদ্-স্বর কণ্ঠে উপজব।
মুখে বোল আধ আধ বাহিরাব॥৪॥
পুলকে ভরব শরীর হামার।
স্বেদ-কম্প-স্তম্ভ হবে বার বার॥৫॥
বিবর্ণ-শরীরে হারাওবুঁ জ্ঞান।
নাম-সমাম্রয়ে ধরবুঁ পরাণ॥৬॥
মিলব হামার কিয়ে ঐছে দিন।
রোওয়ে ভক্তিবিনোদ মতিহীন॥৭॥

কোন মন্তব্য নেই