অনুক্ষণ কোণে থাকি, বসনে আপনা ঢাকি,

 

অনুক্ষণ কোণে থাকি, বসনে আপনা ঢাকি,
দুয়ারের বাহির পরবাস।
আপনা বলিয়া বলে
, হেন নাহি ক্ষিতিতলে,
হেন ছারের হেন অভিলাষ।

সখি হে তুয়া পায়ে কি বলিব আর।
সে হেন দুলহ জনে
, অবিরত যার মনে,
নিশ্চয় মরণ প্রতিকার॥

বুঝাইলু অনুক্ষণ, না বুঝে পামর মন,
পিরীতি হইল মোর কাল।
তাহে ননদিনীকথা
, শুনিতে মরম বেথা,
এ ঘর-বসতি বড় জাল॥

যত তত মনে করি, নিশ্চয় করিতে নারি,
রাতি দিবস নাহি যায়।
ঘরে যত গুরুজন
, সব মোর রিপুগণ,
কি করিব কি হবে উপায়॥




কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.