অনাদি করম-ফলে, পড়ি’ ভবার্ণব-জলে,

 

অনাদি করম-ফলে, পড়িভবার্ণব-জলে,

তরিবারে না দেখি উপায়

এ বিষয়-হলাহলে, দিবানিশি হিয়া জ্বলে,

মন কভু সুখ নাহি পায়

আশা-পাশ-শত-শত, ক্লেশ দেয় অবিরত,

প্রবৃত্তি ঊর্মির তাহে খেলা

কাম ক্রোধ আদি ছয়, বাটপাড়ে দেয় ভয়,

অবসান হৈল আসিবেলা

জ্ঞান-কর্ম-ঠগ দুই, মোরে প্রতারিয়া লই,

অবশেষে ফেলে সিন্ধুজলে

এ হেন সময়ে বন্ধু, তুমি কৃষ্ণ কৃপাসিন্ধু,

কৃপা করি তোল মোরে বলে

পতিত কিঙ্করে ধরি’, পাদপদ্ম ধুলি করি’,

দেহ ভক্তিবিনোদ আশ্রয়

আমি তব নিত্যদাস, ভুলিয়া মায়ার পাশ,

বদ্ধ হয়ে আছি দয়াময়





কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.