ওরে মন, ক্লেশ-তাপ দেখি যে অশেষ।
ওরে মন, ক্লেশ-তাপ দেখি যে অশেষ।
অবিদ্যা, অস্মিতা আর, অভিনিবেশ দুর্বার,
রাগ, দ্বেষ -এই পঞ্চ ক্লেশ ॥১॥
অবিদ্যাত্মবিস্মরণ, অস্মিতান্যবিভাবন,
অভিনিবেশান্যে গাঢ়মতি।
অন্যে প্রীতি রাগান্ধতা, বিদ্বেষাত্মবিশুদ্ধিতা,
পঞ্চ ক্লেশ সদাই দুর্গতি ॥২॥
ভুলিয়া বৈকুণ্ঠতত্ত্ব, মায়াভোগে
সুপ্রমত্ত,
‘আমি’ ‘আমি’ করিয়া বেড়াই।
‘এ আমার, সে আমার’, এ ভাবনা অনিবার,
ব্যস্ত করে মোর চিত্ত ভাই ॥৩॥
এ রোগ-শমনোপায়, অন্বেষিয়া
হায় হায়,
মিলে বেদ্য সদ্য যমোপম ।
আমি ব্রহ্ম মায়াভ্রম’, এই
ঔষধের ক্রম,
দেখি’ চিন্তা হইল বিষম ॥৪॥
একে ত’ রোগের কষ্ট, যমোপম
বৈদ্য ভ্রষ্ট,
এ যন্ত্রণা কিসে যায় মোর?
শ্রীচৈতন্য দয়াময়, কর’
যদি সমাশ্রয়,
পার হবে এ বিপদ ঘোর ॥৫॥

কোন মন্তব্য নেই