ওরে মন, কি বিপদ হইল আমার!

                                                         ওরে মন, কি বিপদ হইল আমার!

মায়ার দৌরাত্ম্য-জ্বরে,                    বিকার জবরে ধরে,

তাহা হইতে পাইতে নিস্তার

সাধিনু অদ্বৈত মত,                       যাহে মায়া হয় হত,

বিষ সেবিবিকার কাটিল

কিন্তু দুর্ভাগ্য মোর,   বিকার কাটিল ঘোর,

বিষের জ্বালায় প্রাণ গেল

আমি ব্রহ্ম একমাত্র’,     জ্বালায় দহে গাত্র,

ইহার উপায় কিবা ভাই?

বিকার যে ছিল ভাল,    ঔষধ জঞ্জাল ,

ঔষধ-ঔষধ কোথা পাই?

মায়াদত্ত কুবিকার,                        মায়াবাদ বিষভার,

দুই আপদ-নিবারণ

হরিনামামৃত পান,                         সাধু বৈদ্য-সুবিধান,

                                                                    শ্রীকৃষ্ণচৈতন্য-শ্রীচরণ



কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.