ওরে মন, কর্মের কুহরে গেল কাল।
ওরে মন, কর্মের কুহরে গেল কাল।
স্বর্গাদি সুখের আশে, পরিলাম
কর্ম ফাঁসে,
ঊর্ণনাভি-সম কর্মজাল ॥১॥
উপবাস-ব্রত ধরি’ নানা
কায়ক্লেশ
করি’
ভস্মে ঘৃত ঢালিয়া অপার।
মরিলাম নিজ দোষে, জরা-মরণের ফাঁসে,
হইবারে নারিনু উদ্ধার ॥২॥
বর্ণাশ্রমধর্ম যজি’, নানা দেবদেবী ভজি’,
মদগর্বে কাটানু জীবন।
স্থির না হইল মন, না লভিনু শান্তিধন,
না ভজিনু শ্রীকৃষ্ণ-চরণ ॥৩॥
ধিক্ মোর এ জীবনে, ধিক্
মোর ধনজনে,
ধিক্ মোর বর্ণ-অভিমান।
ধিক্ মোর কুলমানে, ধিক্
শাস্ত্র-অধ্যয়নে,
হরিভক্তি না পাইল স্থান ॥৪॥

কোন মন্তব্য নেই