ওরে ভাই নিতাই আমার দয়ার অবধি।

 

ওরে ভাই নিতাই আমার দয়ার অবধি।
জীবেরে করুণা করি
,                     দেশে দেশে ফিরি ফিরি,
প্রেমধন যাচে নিরবধি॥
অদ্বৈতের সঙ্গে রঙ্গ
,                      ধরণে না যায় অঙ্গ,
গোরাপ্রেমে গড়া তনুখানি।
ঢুলিয়া ঢুলিয়া চলে
,                       বাহু তুলি হরি বলে,
দু নয়নে বহে কত পানি
কপালে তিলক শোভে,                 কুটিল কুন্তল লোভে,
গুঞ্জার আটনি চূড়া তায়।
কেশরী জিনিয়া কটি
,                     তাহে শোভে নীল ধটী,
বাজননূপুর শোভে পায়।
কো কহু নিতাইর গুণ
,                  জীবে দেখি সকরুণ
হরিনামে জগৎ তারিল।
মদন-মদেতে অন্ধ
,                      বিষয়ে রহলু ধন্দ,
হেন নিতাই ভজিতে না পাইল॥
ভুবন মোহন বেশ
,                       মাতাইল সকল দেশ,
রসাবেশে অট্ট অট্ট হাস।
পন্থ মোর নিত্যানন্দ
,                     কেবল আনন্দকন্দ,
গুণ গায় বৃন্দাবন দাস॥




কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.