আমার সমান হীন নাহি এ সংসারে।
আমার সমান হীন নাহি এ সংসারে।
অস্থির
হ’য়েছি পড়ি’ ভব পারাবারে॥১॥
কুলদেবী
যোগমায়া মোরে কপা করি।
আবরণ
সম্বরিবে কবে বিশ্বেদরী॥২॥
শুনেছি
আগমে-বেদে মহিমা তোমার।
শ্রীকৃষ্ণ
বিমুখে বাধি’ করাও সংসার॥৩॥
শ্রীকৃষ্ণ-সাম্মুখ্য
যা’র ভাগ্যক্রমে হয়।
তা’রে মুক্তি দিয়া কর’ অশোক অভয়॥৪॥
এ
দাসে জননী! করি’ অকৈতব দয়া।
বৃন্দাবনে
দেহ’ স্থান তুমি যোগমায়া॥৫॥
তোমাকে
লঙ্ঘিয়া কোথা জীবে কৃষ্ণ পায়।
কৃষ্ণ
রাস প্রকটিল তোমার কৃপায়॥৬॥
তুমি
কৃষ্ণ-সহচরী জগত-জননী।
তুমি
দেখাইলে মোরে কৃষ্ণচিন্তামণি॥৭॥
নিষ্কপট
হয়ে মাতা চাও মোর পানে।
বৈষ্ণবে
বিশ্বাস বৃদ্ধি হ’ক প্রতিক্ষণে॥৮॥
বৈষ্ণব-চরণ
বিনা ভব-পারাবার।
ভকতিবিনোদ
নারে হইবারে পার॥৯॥

কোন মন্তব্য নেই