আমার’ বলিতে প্রভু! আর কিছু নাই।

 

আমারবলিতে প্রভু! আর কিছু নাই।

 তুমিই আমার মাত্র পিতা-বন্ধু-ভাই

 বন্ধু, দারা, সুত-সুতাতব দাসী দাস।

 সেই তসম্বন্ধে সবে আমার প্রয়াস॥

 ধন, জন, গৃহ, দার তোমারবলিয়া।

 রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া॥৩

 তোমার কার্যের তরে উপার্জিব ধন

 তোমার সংসারব্যয় করিব বহন॥৪

 ভালমন্দ নাহি জানি সেবামাত্র করি।

 তোমার সংসারে আমি বিষয়-প্রহরী॥৫

তোমার ইচ্ছায় মোর ইন্দ্রিয়-চালনা।

 শ্রবণ, দর্শন, ঘ্রাণ, ভোজন-বাসনা

 নিজসুখ লাগিকিছু নাহি করি আর

ভকতিবিনোদ বলে, তব সুখ-সার॥৭



কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.