আমার জীবন, সদা পাপে রত,
আমার জীবন, সদা পাপে রত,
নাহিক পুণ্যের লেশ।
পরেরে উদ্বেগ, দিয়াছি যে কত,
দিয়াছি জীবেরে ক্লেশ ॥১॥
নিজ সুখ লাখি`, পাপে নাহি ডরি,
দয়াহীন স্বার্থপর।
পর-সুখে দুঃখ সদা মিথ্যাভাষী,
পর-দুঃখ সুখকর ॥২॥
অশেষ কামনা, হৃদি মাঝে মোর,
ক্রোধী দম্ভপরায়ণ।
মদমত্ত সদা, বিষয়ে মোহিত,
হিংসাগর্ব বিভূষণ ॥৩॥
নিদ্রালস্য হত, সুকার্যে বিরত,
অকার্যে উদ্যোগী আমি।
প্রতিষ্ঠা লাগিয়া, শাঠ্য আচরণ,
লোভহত সদা কামী ॥৪॥
এ হেন দুর্জন, সজ্জন-বর্জিত,
অপরাধী নিরন্তর।
শুভকার্যশূন্য, সদানর্থমনাঃ,
নানা দুঃখে জর জর ॥৫॥
বার্ধক্যে এখন, উপায়বিহীন,
তা‘তে দীন অকিঞ্চন।
ভকতিবিনোদ, প্রভুর চরণে,

কোন মন্তব্য নেই