কি জানি কি বলে, তোমার ধামেতে,
কি জানি কি বলে, তোমার ধামেতে,
হইনু শরণাগত।
তুমি দয়াময়, পতিতপাবন,
পতিত-তারণে রত॥১॥
ভরসা আমার, এইমাত্র নাথ!
তুমি ত’ করুণাময়।
তব দয়াপাত্র, নাহি মোর সম,
অবশ্য ঘুচাবে ভয়॥২॥
আমারে তারিতে, কাহারো শকতি,
অবনী-ভিতরে নাহি।
দয়াল ঠাকুর! ঘোষণা তোমার,
অধম পামরে ত্রাহি॥৩॥
সকল ছাড়িয়া, আসিয়াছি আমি,
তোমার চরণে,নাথ!
আমি নিত্যদাস, তুমি পালয়িতা,
তুমি গোপ্তা, জগন্নাথ!৪॥
তোমার সকল, আমি মাত্র দাস,
আমারে তারিবে তুমি।
তোমার চরণ, করিনু বরণ,
আমার নহি ত’ আমি॥৫॥
ভকতিবিনোদ, কাঁদিয়া শরণ,
ল’য়েছে তোমার পা-য়।
ক্ষমি’ অপরাধ, নামে রুচি দিয়া,
পালন করহে তায়॥৬॥
কোন মন্তব্য নেই