কি আর বলিব তোরে মন?
কি আর বলিব তোরে মন?
মুখে বল’ ‘প্রেম প্রেম’, বস্তুত
ত্যাজিয়া
হেম,
শূন্যগ্রন্থি অঞ্চলে বন্ধন ॥১॥
অভ্যাসিয়া অশ্রুপাত, লম্ফ
ঝম্ফ অকস্মাৎ,
মূ্র্ছা-প্রায় থকহ পড়িয়া।
এ লোক বঞ্চিতে রঙ্গ, প্রচারিয়া
অসৎসঙ্গ,
কামিনী-কাঞ্চন লভ গিয়া ॥২॥
প্রেমের সাধন— ‘ভক্তি’, তা’তে নৈল অনুরক্তি,
শুদ্ধপ্রেম কেমনে মিলিবে?
দশ-অপরাধ ত্যাজি’ নিরন্তর
নাম ভজি,’
কৃপা হ’লে সুপ্রেম পাইবে ॥৩॥
না মানিলে সুভজন, সাধুসঙ্গে
সঙ্কীর্ত্তন,
না করিলে নির্জ্জনে স্মরণ ।
না উঠিয়া বৃক্ষোপরি, টানাটানি
ফল ধরি’,
দুষ্টফল করিলে অর্জন ॥৪॥
অকৈতব কৃষ্ণ-প্রেম, যেন
সুবিমল হেম,
এই ফল নৃলোকে-দুর্লভ ।
কৈতবে বঞ্চনা-মাত্র, হও
আগে যোগ্যপাত্র,
তবে প্রেম হইবে সুলভ ॥৫॥
কামে-প্রেমে দেখ ভাই, লক্ষণেতে
ভেদ নাই,
তবু কাম ‘প্রেম’ নাহি হয় ।
তুমি ত’ বরিলে কাম, মিথ্যা
তাহে ‘প্রেম’ নাম,
আরোপিলে কিসে শুভ হয়? ৬॥

কোন মন্তব্য নেই