কিবা কালিয়া রূপের ছটা।

 কিবা কালিয়া রূপের ছটা।

কুবলয়দল,                                  দলিত অঞ্জন

জিনিয়া জলদঘটা॥
কিবা বদনে মধুর হাসি ।
ঝরঝর ঝর,                                ঝরয়ে অমিয়া,
জিনি শরদের শশী॥
কিবা তেরছ নয়ানে চায়।
ভেদয়ে অন্তর,                            করে জর জর,
কি দিব উপমা তায়॥
কিবা ভুরু ভ্রমরের পাঁতি।
চন্দন তিলক
,                               ভালে ঝলমল,
মজায় যুবতি জাতি।।
কিবা মকর কুণ্ডল কানে।
দোলে
, ঘন ঘন,                           ভুবন ভুলয়ে,
মদন না জিয়ে প্রাণে
কিবা ময়ূর চন্দ্রিকা মাথে।

কহে নরহরি,                               হেরি কুলবতী,
দাঁড়াইল কলঙ্ক পথে ॥



কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.