কি ভাব উঠিল মনে, কান্দিয়া আকুল কেনে,

 কি ভাব উঠিল মনে,                     কান্দিয়া আকুল কেনে,

সোনার অঙ্গ ধূলায় ললাটায়।
ক্ষণে ক্ষণে বৃন্দাবন
,                     করে গোরা সোঙরণ,
ললিতা বিশাখা বলি ধায়॥

রাধা-ভাব অঙ্গীকরি,                      রাধার বরণ ধরি,
রাধা বিনে আন নাহি ভায়।
সুরধুনীতীর বন
,                            দেখি মনে বৃন্দাবন,
যমুনাপুলিন বলি ধায়॥

রাধিকা রাধিকা বলি,                      ভূমে যায় গড়াগড়ি,
রাধা নাম জপয়ে সদায় ।

প্রেমরসে হইয়া ভোরা,                 সংকীর্তন মাঝে গোরা,
রাধা নাম জীবেরে বুঝায়॥

ত্রিভঙ্গ হইয়া গোরা,                      দু নয়নে প্রেমধারা,
পীত বসন বংশী চায়।
প্রেমধন অনুক্ষণ,                         দান করে জনে জন,
এ লোচন দাস গুণ গায়॥



কোন মন্তব্য নেই

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.